শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ১১২ তম বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা

Reporter Name / ৪৬২ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

 

মোঃজসিম শেখ, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ১১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, গত কাল ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯ ঘটিকার সময় ব্রাহ্মণ ভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ) আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক মোল্লা। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টেের ক্রীড়াবিদ শিক্ষার্থীদের পাশাপাশি প্রত্যেক শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোসেন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আলী আসগর রিপন মল্লিক। এছাড়াও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোঃ হাবিবুর রায়হান রতন, ধীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন শেখসহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি যত্নশীল হতে আহ্বান জানান। এছাড়াও শিক্ষার্থীদের জন্য চলমান বৃত্তির পাশাপাশি উৎসাহমূলক আরো বৃত্তির ঘোষণা করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে শেষ করার জন্য প্রধান শিক্ষক, অতিথিবৃন্দ ও সহকারী শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।আয়োজনে ব্রাহ্মণ ভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সার্বিক সহযোগিতায় টঙ্গীবাড়ি ব্লাড ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *