বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

মহান বিজয় দিবস উপলক্ষে নাচোলে ‘আশা’র ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ২৩৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান বিজয় দিবস উপলক্ষে দেশের ৮১টি শাখার মধ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আশা’র সোনাইচন্ডি শাখার উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ‘আশা’র ১০ম সোনাইচন্ডি শাখায় সিনিয়র আঞ্চলিক ম্যানেজার আশরাউল হকের সভাপতিত্বে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তেলণ শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বেধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাইচন্ডি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পল্লী বিদ্যুৎ সমিতির অঞ্চলিক পরিচালক ওবাইদুর রহমান, কসবা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম খোকন, আশার সোনাইচন্ডি শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আব্দুর রহিম ও সমাজ সেবক রুহুল আমীন। সময় প্রায় ২০০জন রোগির ব্যবস্থাপত্র, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, ৫ থেকে ১৬ বছর বয়সের শিশু-কিশোরদের বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করেন অত্র শাখার চিকিৎসক ডাঃ পারভেজ আহম্মেদসহ তারঁ চিকিৎসা টীম। পরে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের ও ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *