রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

Headline :
সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী  রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে শ্রীপুরে বিকাশের পরিবেশকের গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা লুট,গুলিবিদ্ধসহ আহত ৩ শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া

সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী 

Reporter Name / ৩৭ Time View
Update Time : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী

মনোয়ার ইমাম কোলকাতা :

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন বিভাগের গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সবধরনের সহযোগিতা কামনা করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে, পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে তার সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। তিনি বলেন যে, বিগত সরকারের আমলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথাও কোন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়নি। সাধারণ মানুষের নিরাপত্তা ও আর্থিক সহায়তা প্রদান থেকে বঞ্চিত হয়েছে। এখানকার মানুষের জন্য বহু প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। এখানকার মানুষ কৃষি ও খাদ্য এবং কুটির শিল্প এবং মৃৎশিল্প সহ মৎস্যজীবী মানুষের জন্য কাজ করেননি। শিক্ষা এবং বিজ্ঞান প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন থেকে এরা বঞ্চিত হয়েছে দীর্ঘদিন ধরে। বর্তমান কেন্দ্রীয় সরকার ও পশ্চিম বাংলা সরকার আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সুন্দর বন বিভাগের সকল মানুষের উন্নয়নে এই সরকার বদ্ধপরিকর। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে, একটু সময় দিন আমরা এই এলাকার উন্নয়নে এগিয়ে যেতে সক্ষম হব। তবে আপনাদের সহযোগিতা থাকতে হবে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে, ইস্কুল কলেজের ছাত্র ও ছাত্রীদের জন্য সরকার আর্থিক প্যাকেজ চালু করেছে। কলেজের ছাত্র ও ছাত্রীদের জন্য বিশেষ ভাবে দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সহযোগিতা করবেন। সেই সঙ্গে সুন্দর বন বিভাগের প্রায় এক লাখ চব্বিশ হাজার মানুষ কে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আজ কাকদ্বীপ বিধান সভার কাকদ্বীপ স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, ক্ষুদ্র কুটির শিল্প এবং মৃৎশিল্প এবং কৃষি শিল্প ও মৎস্যজীবী মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে তার সরকার পিছুপা হবেননা। আজ কাকদ্বীপ বিধান সভার প্রান্তিক কৃষক ও শ্রমিক ও মৎস্যজীবী মানুষের হাতে মানপত্র ও অনুদান প্রদান পত্র তুলে দেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার মুখ্যসচিব মনোজ কুমার তেওয়ারি আই এ এস, এবং পশ্চিম বাংলা পুলিশের ডি জি পি এবং ডি আই জি প্রেসিডেন্সি রেঞ্জ কর্মকর্তা ও ডি এম দক্ষিণ চব্বিশ পরগনা শ্রী অশোক তেওয়ারি আই এ এস, সুন্দর বন পুলিশ সুপার, সুন্দর বন উন্নত মন্ত্রী শ্রী দিপঙ্কর জানা এবং পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী অর্জুন সিং এবং বিধায়ক শ্রী দেবাঙ্গশু পান্ডা এবং সুমন্ত মন্ডল এবং মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী নবেন্দু সুন্দর নস্কর এবং জয়নগর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী উৎপল নস্কর এবং যাদবপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী মনোরঞ্জন জোয়ার্দার ও ডায়মন্ড হারবার জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রীমতী সোমা ঘোষ এবং মথুরাপুর জেলা বিজেপি সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক শ্রী গৌর সুন্দর ঘোষ এবং মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক সম্পাদক সহ সভাপতি ও মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক অবজার্ভার শ্রী গৌর ঘোষ প্রায় কয়েক হাজার বিজেপি নেতা ও কর্মীদের নিয়ে এই সভায় উপস্থিত হন। সেই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের এক নাম্বার মন্ডল সভাপতি ও দুই নাম্বার মন্ডল সভাপতি ও তিন নাম্বার মন্ডল সভাপতি ও চার নম্বর মন্ডল সভাপতি রা
অনুষ্ঠান শেষে হাজার হাজার মানুষকে শুভেচ্ছা জানান সুন্দর বন উন্নয়ন মন্ত্রী শ্রী দিপঙ্কর জানা এবং মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী নবেন্দু সুন্দর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *