বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার, সাবধান’ স্লোগানে জুরাইনে বিএনপির মিছিল
মেরাজ চৌধুরী:
দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে ঢাকা-৪ আসনের শ্যামপুর থানা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে জুরাইন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধোলাইপাড় এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে শ্যামপুর থানা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার, সাবধান’ স্লোগানেও মিছিলের এলাকা মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা দলীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান।
মিছিল ও সমাবেশকে ঘিরে জুরাইন ও ধোলাইপাড় এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিক কর্মসূচির পরিবেশ সৃষ্টি হয়।