সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

Headline :
কামরুল–জুয়েল–ইকবাল পরিষদ নির্বাচনে বিজয় যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য

ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার,অস্ত্র উদ্ধার

Reporter Name / ১৬৭ Time View
Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার,অস্ত্র উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনায় মাদক, চোরাচালান, দস্যুতা ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. সাহাদাত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতাররা হলেন ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মো. রাসেল (২৭), শিবগঞ্জ উপজেলার দারিগাছা গ্রামের মো. রুবেল (২২) এবং পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)। শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *