রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

Headline :
সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী  রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে শ্রীপুরে বিকাশের পরিবেশকের গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা লুট,গুলিবিদ্ধসহ আহত ৩ শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া

সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন

Reporter Name / ৩৩৯ Time View
Update Time : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে গ্রেপ্তার হওয়া দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিক-এর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কদমতলী থানা প্রেসক্লাব।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কদমতলীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন চৌধুরী সুমন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা এইচ এম আল-আমিন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কারণে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। তারা হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং তাঁর দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত, হয়রানিমূলক মামলা বন্ধ এবং স্বাধীনভাবে সংবাদ প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *