সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

Headline :
কামরুল–জুয়েল–ইকবাল পরিষদ নির্বাচনে বিজয় যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য

বেরাইদ মোড়লপাড়ায় ওএমএস কার্যক্রম পরিদর্শন,খাদ্য অধিদপ্তরের তদারকি জোরদার

Reporter Name / ১৮০ Time View
Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ডি/৯ এলাকার ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন।

সোমবার (২০ জুলাই ২০২৬) বেরাইদ মোড়লপাড়া এলাকার দোকান নং-১৪১-এ ডিলার মো. রিয়াদ হোসেন সকাল ৯টা থেকে ওএমএসের পণ্য বিক্রি শুরু করেন।

এ সময় খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক মো. সেলিম জাহাঙ্গীর বিক্রয় কার্যক্রম সরেজমিনে তদারকি করেন। পাশাপাশি সহকারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এলাকা রেশনিং কর্মকর্তা(এআরও) আনোয়ার হোসেনও কার্যক্রম পরিদর্শন করেন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্যে ও নির্ধারিত পরিমাণে খাদ্যপণ্য বিতরণ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন।

তদারকির সময় পণ্যের মজুত, বিক্রয় রেজিস্টার, মূল্যতালিকা, উপকারভোগীদের কাছে সঠিকভাবে খাদ্যপণ্য বিতরণ এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওএমএস কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।

খাদ্য অধিদপ্তর জানিয়েছে, নিম্নআয়ের মানুষের কাছে সরকারি খাদ্য সহায়তা সঠিকভাবে পৌঁছে দিতে ও অনিয়ম রোধে মাঠ পর্যায়ে নিয়মিত নজরদারি ও তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *