শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

Headline :
বীরগঞ্জে কৃষকরা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‍্যাবের সহযোগিতায় মোবাইল কোর্ট ২ ব্যবসায়ীকে জরিমানা চুয়াডাঙ্গায় রেখা পরিবহনের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু ​ কেরাণীগঞ্জে অপহরণপূর্বক চাঁদাবাজি মামলার ৪ আসামি গ্রেফতার মুন্সিগঞ্জের লৌহজংয়ে র‌্যাব-১০-এর পৃথক অভিযান ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে শরিফ ভিডিও’র উদ্বোধন রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন রামেবি এর ৮ হাজার গাছ কাগজে থাকলেও বাস্তবে উধাও এর অভিযোগ  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বীরগঞ্জে কৃষকরা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন

Reporter Name / ৬ Time View
Update Time : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বীরগঞ্জে কৃষকরা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিদিনাজপুরনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বর্ষা মৌসুমের বৃষ্টিভেজা আবহাওয়া ও হঠাৎ প্রখর রোদ উপেক্ষে করে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মাঠজুড়ে চলছে চারা রোপণের ধুম, আর কৃষকেরা সময়মতো আবাদ সম্পন্ন করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস পরিশ্রম করছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের মহুগাঁও গ্রামে গিয়ে দেখা যায়, কৃষকেরা পানিতে নেমে সারিবদ্ধভাবে বীজতলা সংগ্রহ ও আমন ধানের চারা রোপণ করছেন। কোথাও পরিবারের সদস্যরা একসঙ্গে কাজ করছেন, আবার কোথাও শ্রমিক নিয়োগ করে জমিতে চারা লাগানো হচ্ছে। বৃষ্টি ও রোদের পালা বদলের মধ্যেও কৃষকদের কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠেছে গ্রামের কৃষিজমি।
স্থানীয় কৃষক আব্দুর রহমানে ভাষ্য, সময়মতো চারা রোপণ করতে পারলে ভালো ফলনের আশা করা যায়। তাই বৈরী আবহাওয়ার মধ্যেও তারা আবাদে কোনো বিরতি দিচ্ছেন না। পর্যাপ্ত বৃষ্টি ও অনুকুল আবহাওয়া অব্যাহত থাকলে এবার আমনের বাম্পার ফলনের প্রত্যাশা করছেন তারা।
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় ২৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছেন। উন্নত জাতের ধান চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আবহাওয়া অনুক‚লে থাকলে এবং রোগবালাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে চলতি মৌসুমে আমনের ভালো ফলন পাওয়া যাবে। এতে কৃষকের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।
বর্তমানে বীরগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ আমন চারার সমারোহ জানান দিচ্ছে নতুন একটি সম্ভাবনাময় ফসলের মৌসুমের। কৃষকদের নিরলস শ্রম আর কৃষি বিভাগের সহযোগিতায় এবারও ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *