রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

Headline :
হিজলার কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা বিএনপির নতুন ওয়েব অ্যাপ, সহজেই মতামত জানাতে পারবে জনগণ মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার বিএনপিকে ভোট দেবেন নতুন সরকারের প্রথম বাজেটের জন্য ব্যবসায়ীদের মতামত চেয়েছে এনবিআর দক্ষিণ এশিয়ায় সরকারগুলো সংবাদমাধ্যমের কাছে ইতিবাচক প্রচারই চায় ট্রাম্পপন্থী মালিকানায় গিয়ে সিএনএন কি আগের মতো থাকবে শিরিন আবু আকলেহ হত্যার বিচারহীনতাই কি গণমাধ্যমের ওপর বেপরোয়া করে তুলেছে ইসরায়েলকে চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

বিএনপির নতুন ওয়েব অ্যাপ, সহজেই মতামত জানাতে পারবে জনগণ

Reporter Name / ৭ Time View
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা ও তরুণ প্রজন্মের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বিএনপি নিয়ে এসেছে নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টটি দেওয়া হয় গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায়। পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করা হয়েছে।

পোস্টে বলা হয়, ‘ম্যাচ মাই পলিসি’ অ্যাপটি (www.matchmypolicy.net) বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম।

পটি সম্পর্কে পোস্টে বলা হয়, ‘ম্যাচ মাই পলিসি’ একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ। এর ইন্টারফেস সহজ ও পরিচিত।

পোস্টে বলা হয়, ‘এখানে ম্যাচ হবে পলিসির সঙ্গে আপনার মতামতের। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে, আর আপনি সোয়াইপ করেই জানাতে পারবেন আপনার অবস্থান।’

এ ছাড়া অ্যাপে একটি ওপিনিয়ন (Opinion) অপশন রাখা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এখানে লিখে জানানো যাবে পলিসি বিষয়ে পরামর্শ।

উদ্যোগটির মূল লক্ষ্য সম্পর্কে পোস্টে বলা হয়, জেন-জি, তরুণ ও সাধারণ জনগণকে পলিসি নির্ধারণের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা। জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা।

অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কনটেন্ট রাখা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এই কনটেন্ট পলিসি ও বিএনপির ভবিষ্যৎ ভাবনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে সাহায্য করবে।

বিএনপি মনে করে ‘ম্যাচ মাই পলিসি’ কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, বরং এটি পলিসিনির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র ও জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *