বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

Headline :
সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান,৮ ভবনে ব্যবস্থা কাপাসিয়ায় গ্রিন কাপাসিয়া,ক্লিন কাপাসিয়া’কর্মসূচির যাত্রা শুরু অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন নাহার কনা সুনামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ শেরপুর সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান আসামি গ্রেপ্তারে পুলিশের গড়িমসির অভিযোগ নিহতের পরিবারের অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন কাবেরী খান পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন ভারী বর্ষণে ও সুপার সাইক্লোন অর্নব এর তান্ডবে লন্ডভন্ড উড়িষ্যার উপকূলীয় এলাকা আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার, সাবধান’ স্লোগানে জুরাইনে বিএনপির মিছিল

নতুন সরকারের প্রথম বাজেটের জন্য ব্যবসায়ীদের মতামত চেয়েছে এনবিআর

Reporter Name / ৩৪২ Time View
Update Time : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে আয়কর-সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধি সংশোধন, সংযোজন বা পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে প্রস্তাব ও সুপারিশ আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছে ইতিমধ্যে তাদের প্রস্তাব ও সুপারিশ চেয়ে চিঠি পাঠিয়েছে এনবিআর। করব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এনবিআর। এটি নতুন সরকারের প্রথম বাজেট।

বিভিন্ন ব্যবসায়ী সমিতি, চেম্বার ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে নতুন প্রস্তাবের পক্ষে যৌক্তিক মতামত দিতে বলা হয়েছে। আয়কর, শুল্ক ও ভ্যাট বিষয়ে প্রস্তাব ও সুপারিশ করার জন্য চিঠিতে ছক তৈরি করে দেওয়া হয়েছে।

১৫ মার্চের মধ্যে সুপারিশ ও প্রস্তাব পাঠাতে অনুরোধ করা হয়েছে। পেনড্রাইভেও প্রস্তাব দেওয়া যাবে। এ ছাড়া সরাসরি ই-মেইলের মাধ্যমেও প্রস্তাব-সুপারিশ পাঠানো যাবে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটটি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট। এখানে নতুন সরকারের অর্থনৈতিক দর্শনের প্রতিফলন থাকবে। এ ছাড়া রাজস্ব আদায় বাড়ানোর বড় চ্যালেঞ্জ আছে। আছে রাজস্ব খাতে সংস্কারের চ্যালেঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *