বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

Headline :
ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের জামাত ইসলামের আয়োজনে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠনের স্মারকলিপি নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের আত্মপ্রকাশ

আওয়ামী লীগের দোসর বজলু রশিদ সরদারের বিরুদ্ধে বাজারের ঘর দখলের অভিযোগ 

Reporter Name / ৪৮২ Time View
Update Time : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Oplus_0

 

প্রথম পর্ব

বড় ব্রিজ বাজারের কাঁচাবাজার ও মাছ বাজারের ঘর জোরপূর্বক দখলের অভিযোগ,

বরিশাল জেলা প্রতিনিধি :

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের বড় ব্রিজ বাজারের কাঁচাবাজার ও মাছ বাজারের টিনশেড ঘর জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দোসর বজলু রশিদ সরদারের বিরুদ্ধে।

এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বজলু রশিদ সরদার বিচার ব্যবস্থাকে অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করেছেন।

একই সঙ্গে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি সম্পত্তি জোরপূর্বক দখলের সঙ্গে জড়িত ছিলেন বলেও স্থানীয়দের দাবি।

স্থানীয় ও বিশ্বস্ত সূত্র জানা যায় , বিদ্যানন্দপুর ইউনিয়নের বড় ব্রিজ বাজার এলাকায় অবস্থিত মাছ বাজার ও কাঁচাবাজারের ঘর দীর্ঘদিন ধরে বজলু রশিদ সরদার দখল করে রেখেছেন।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি এলাকায় নিজের প্রভাব বজায় রেখে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, কোনো এক অদৃশ্য শক্তির আশ্রয়ে তিনি এখনও নানা অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।

কাজিরহাট থানা পুলিশের নাকের ডগায় থেকেও তাকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বজলু রশিদ সরদার বিদ্যানন্দপুর ইউনিয়নের চরখাজুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল মন্নান মাস্টারের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি আওয়ামী লীগের সাবেক বিদ্যানন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম মীরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং এলাকায় তার ‘ডান হাত’ হিসেবে পরিচিত ছিলেন।

এ বিষয়ে বড় ব্রিজ বাজারের কাঁচাবাজার ও মাছ বাজারের টোলঘর দখলের অভিযোগ প্রসঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলার ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. ফাহিম হাসান খান বলেন,বিষয়টি জানার পর আমি আমার নায়েবকে সরেজমিনে পাঠিয়েছি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বজলু রশিদ সরদারকে ঘর দখল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বজলু রশিদ সরদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বিস্তারিত দ্বিতীয় পর্বে…..


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *