শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

Headline :
সৌদিতে চাকরির প্রলোভন, শেষে নির্যাতন,আমতলীতে আদালতে মামলা আগুন নিয়ন্ত্রণে ডিজিটাল প্রশিক্ষণ দিচ্ছেন পোস্তগোলা ফায়ার সার্ভিস ঈগল বক্স এলাকায় যানজট নিরসনে সক্রিয় ট্রাফিক ইন্সপেক্টর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন, অভিভাবকদের উদ্বেগ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী গ্রেফতার গুমের মামলায় ট্রাইব্যুনালে রিফাত নিলয় বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সৌদি প্রবাসীকে হত্যা করে ৮ টুকরা,প্রেমিকা হাসনা গ্রেফতার পল্লবীতে শিশু রামিসার মৃত্যুতে শোকের ছায়া যাত্রাবাড়ীতে ২০ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

সংগীতে তরুণ প্রজন্মের জন্য নতুন উপহার নিয়ে এলেন কণ্ঠশিল্পী তমালিকা

Reporter Name / ৮১১ Time View
Update Time : শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

 

রায়হান উদ্দিন মানিক:

ছোটবেলা থেকেই গানের সঙ্গে পথচলা কণ্ঠশিল্পী তমালিকার। ২০২০ সালে তার গায়কী জীবনের প্রথম মৌলিক গান ‘স্বপ্নবাজ’ প্রকাশ পায়, যেখানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে ছিলেন শাহরিয়ার রাফাত। এরপর ২০২৩ সালে মুক্তি পায় তমালিকার একক কণ্ঠে গাওয়া আরও দুটি গান— ‘যত দেখি তোমায়’ ও ‘আবার’— যা শ্রোতামহলে দারুণ প্রশংসা কুড়ায়।

এবার তমালিকা হাজির হচ্ছেন নতুন গান ও মিউজিক ভিডিও ‘রোদের মেয়ে’ নিয়ে। গানটির গীত রচনা করেছেন তাসনিম সাদিয়া, সুর ও সংগীতায়োজন করেছেন জামান। ভিডিওটির পরিচালনায় রয়েছেন ইমন ইসলাম, এবং কম্পোজ করেছেন আমজাদ সুমন।
গানটি অচিরেই প্রকাশিত হবে জি-সিরিজের অগ্নিবীণা ইউটিউব চ্যানেলে, যেখানে শ্রোতারা দেখতে পাবেন তমালিকার গায়কী ও উপস্থাপনার নতুন এক মাত্রা।

এ প্রসঙ্গে তমালিকা বলেন

আমি চেষ্টা করি প্রতিটি গানে নতুন কিছু উপহার দিতে। ‘রোদের মেয়ে’ আমার মনের খুব কাছের একটি গান। আশাকরি নতুন প্রজন্ম ও আমার শ্রোতারা এটি উপভোগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *