বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ফুলকুমার নদীতে ডুবে যুবকের মৃত্যু

Reporter Name / ১৫৬ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পার্শ্ববর্তী ফুলকুমার নদীতে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে রুবেল (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার মৌজার খয়বর মোড় এলাকার একাকার শমসেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রুবেল তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে ফুলকুমার নদীতে মাছ ধরতে যান। কিছু সময় পর বন্ধুরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে নদীর কিছুটা দূরে কিছু ভেসে থাকতে দেখে এগিয়ে গিয়ে রুবেলের নিথর দেহ উদ্ধার করে। পরে তাঁকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রুবেলের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শান্ত স্বভাবের ও পরিশ্রমী একজন যুবক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং একটি ইউডি (অপমৃত্যু) মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *