শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

Headline :
পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ র‍্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিক্ষার প্রসারে বরিশালে ‘ড. এনায়েত করিম কলেজ’র যাত্রা শুরু

Reporter Name / ১৫১ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিক্ষার প্রসারে বরিশালে ‘ড. এনায়েত করিম কলেজ’র যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার :

বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দা গ্রামে ‘ড. এনায়েত করিম কলেজ’ নামে একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া ও ঝরে পড়া শিক্ষার্থীর হার কমানো।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. এনায়েত করিমের সভাপতিত্বে সম্প্রতি এক অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক মো. সোহরাব হোসেন কলেজটি উদ্বোধন করেন।

বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালক অধ্যাপক মো. ওমর ফারুক, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা এবং উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সোহরাব হোসেন। তিনি গ্রামীণ এলাকায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারের সহায়তার প্রতিশ্রুতি দেন।

তিনি শিক্ষার্থীদের দক্ষ পেশাদার হিসেবে গড়ে তুলতে শিক্ষার গুনগত মান বজায় রাখা এবং কর্মমুখী কারিগরি শিক্ষা চালু করার গুরুত্বের উপর জোর দেন।

দ্য ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ড. করিম বলেন, কলেজটি শিগগিরই শিক্ষার্থীদের বিদেশে চাকরির সুযোগ সৃষ্টির জন্য প্রস্তুত করা, ভাষা এবং কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেবে। ভবিষ্যতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম চালু করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

তিনি কলেজটিকে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটিতে রূপান্তরিত করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *