বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

Headline :
রামেবি এর ৮ হাজার গাছ কাগজে থাকলেও বাস্তবে উধাও এর অভিযোগ  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু রাজধানীর চকবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পলিথিন কারখানাকে জরিমানা সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার ৫৯১ আইন লঙ্ঘনকারী গ্রেপ্তার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার

Reporter Name / ১৯৭ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের  আলি আকবার দুদকের কমিশনার হওয়ায় আনন্দে এলাকাবাসী

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

  • গতকাল মঙ্গলবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ দুজন কমিশনারকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
    দুই কমিশনারের একজন হলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এদিকে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকের কমিশনার হওয়ায় এলাকাবাসী আনন্দে ভাসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
    নব-নিযুক্ত দুদক কমিশনার ‘মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী’ একজন স্বনামধন্য অবসরপ্রাপ্ত জেলা জজ ও লেখক। তিনি কৃতী পরিবারের সন্তান। তাঁর পিতা চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় নিবাসী ‘আলহাজ্ব শাহজাহান আলী মিঞা ওরফে পচু হাজী’ হলেন হযরত শাহনেয়ামতুল্লাহ (রাঃ) এর নবম অধনস্তন পুরুষ (বংশধর), একজন সমাজসেবী ব্যক্তিত্ব। তাঁর এক বোন ‘জাহ্ণবী জাইমা’ খ্যাতিমান কবি ও লেখক।
    উল্লেখ্য, গতকাল দুদকের চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন এবং নতুন দুই কমিশনার হিসেবে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ-কে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *