বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

Headline :
দুর্গম সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৭০০ জন রমনায় অবৈধ পলিথিন জব্দ, মামলার প্রক্রিয়া চলছে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় কথিত অপহরণকারী ও সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ বেরাইদ মোড়লপাড়ায় ওএমএস কার্যক্রম পরিদর্শন,খাদ্য অধিদপ্তরের তদারকি জোরদার জুরাইনে র‍্যাব-১০ এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব-১০ এর অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ বৃষ্টি উপেক্ষা করে ওএমএস কার্যক্রম পরিদর্শনে এআরও ডি-৭ এর আনোয়ার ৭১ বাংলা বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গেন্দি ইয়াবাসহ গ্রেফতার মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব

নবীগঞ্জে শিশুকে ধর্ষনের অভিযোগ

Reporter Name / ৯৬ Time View
Update Time : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

নবীগঞ্জে শিশুকে ধর্ষনের অভিযোগ

বুলবুল আহমেদ,নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:

নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামে  ৩য় শ্রেণীর ছাত্রী ৯ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগ পাওয়া গেছে। সোমবার(২৫ মে) দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

সুত্রে জানাযায়, গতকাল রবিবার (২৪ মে) বিকালে বড়চর গ্রামের সাইদুর রহমানের শিশু কন্যা ও বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর জনৈক ছাত্রী গ্রামের দোকানে যাওয়ার পথে একই গ্রামের মৃত কনর মিয়ার পুত্র আফরোজ মিয়া (৩৫) ও অজ্ঞাত তার অপর সঙ্গীকে নিয়ে ওই স্কুল ছাত্রীকে জোর পূর্বক পাশের বাশঁ ঝাড়ের নির্জন স্থানে মুখে গামছা বেধেঁ পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনাটি স্থানীয় লোকজন তা আচ করতে পেরে ধর্ষণকারীকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সোমবার দুপুরে শিশুটিকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে,সেখানকার চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।

এ ব্যাপারে ধর্ষিতার মা সাজেদা বেগম কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আমার মেয়ে স্থানীয় একটি দোকানে মজা খাওয়ার জন্য যাওয়ার পথিমধ্যে একটি বাঁশ ঝাড়ের পাশে নির্জনস্থানে আমার মেয়ের মুখে গামছা বেঁধে ধর্ষন করেছে একই গ্রামের কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া ও তার সহকর্মী অজ্ঞাত আরেকজন। স্থানীয় লোকজন বিষয়টি আচ করতে পেরে ধর্ষকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে ধর্ষিতার বাবা সাইদুর রহমান বলেন, আমার অবুঝ মেয়ের ধর্ষনকারীদের কঠিন শাস্তি চাই।

এই নেক্কার জনক ঘটনায় সচেতন মহলের লোকজনের মধ্যে চাপা ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। সকলের একটাই দাবী করে বলেন অনতিবিলম্বে ধর্ষনকারীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানান।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ মোনায়েম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *