বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

Headline :
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন রামেবি এর ৮ হাজার গাছ কাগজে থাকলেও বাস্তবে উধাও এর অভিযোগ  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু রাজধানীর চকবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পলিথিন কারখানাকে জরিমানা সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার ৫৯১ আইন লঙ্ঘনকারী গ্রেপ্তার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি 

হিজলার কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১১০ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

হিজলার কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

বরিশাল জেলা প্রতিনিধি :

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ রাসেল ওরফে জনি (২৮) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​শনিবার (১৬ মে) কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের মিয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল ওরফে জনি পার্শ্ববর্তী হিজলা থানার খুন্না গ্রামের মৃত মনির মিয়ার ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, মিয়ারহাট ব্রিজের ঢালে মাদক কেনাবেচা হচ্ছে—এমন একটি গোপন সংবাদ আসে পুলিশের কাছে। তথ্যের ভিত্তিতে কাজিরহাট থানার এসআই আনিসুর রহমান, এএসআই রাসেল মিয়া এবং এসআই রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে আকস্মিক অভিযান পরিচালনা করে জনিকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৭৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​কাজিরহাট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত জনি একজন কুখ্যাত ও পেশাদার মাদক কারবারি। এলাকায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের মরণছোবল থেকে সমাজকে রক্ষা করতে আমাদের এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *