রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

Headline :
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গেন্দি ইয়াবাসহ গ্রেফতার মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব বীরগঞ্জে কৃষকরা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‍্যাবের সহযোগিতায় মোবাইল কোর্ট ২ ব্যবসায়ীকে জরিমানা চুয়াডাঙ্গায় রেখা পরিবহনের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু ​ কেরাণীগঞ্জে অপহরণপূর্বক চাঁদাবাজি মামলার ৪ আসামি গ্রেফতার মুন্সিগঞ্জের লৌহজংয়ে র‌্যাব-১০-এর পৃথক অভিযান ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে শরিফ ভিডিও’র উদ্বোধন রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গেন্দি ইয়াবাসহ গ্রেফতার

Reporter Name / ১২ Time View
Update Time : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গেন্দি ইয়াবাসহ গ্রেফতার

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে অভিযান চালিয়ে দীর্ঘদিনের অভিযুক্ত মাদক ব্যবসায়ী মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুর ৩টার দিকে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বানুরকুঠি এলাকার বাসিন্দা মর্জিনা আক্তার ওরফে গেন্দি দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দর এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য পরিবহনের কাজে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে তিনি নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি পোল্ট্রি মুরগির দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন জনগণের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ৫৬ হাজার ২৯০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন-এর উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অভিযুক্তকে ভূরুঙ্গামারী থানা হাজতে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *