শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শ্যামপুরে জামায়াতে ইসলামের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে গোস্ত বিতরণ
হৃদয় ইসলাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর শ্যামপুর এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামপুর থানা জামায়াতের সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।
এসময় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়। গোশত পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।