বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে ভাড়াটিয়া মহিলার অশালীন আচরণে অতিষ্ঠ এলাকাবাসী

Reporter Name / ৩৭১ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন উত্তর যাত্রাবাড়ী এলাকার ৭২/৩/সি নম্বর বাসায় এক ভাড়াটিয়া মহিলার অশালীন আচরণ ও উচ্চস্বরে গালিগালাজে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ সূত্রে জানা যায়, ভবন মালিক আব্দুল জব্বার ও তার স্ত্রী মমতাজ বেগম তাদের পাঁচতলা ভবনের নিচ তলায় এক বিতর্কিত পরিবারকে ভাড়া দিয়েছেন। ওই পরিবারের এক নারী সদস্য প্রায়ই বাসার ভেতরে উচ্চস্বরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে।

এলাকাবাসীর দাবি, বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। ওই নারী তার পরিবারের সদস্যদের সঙ্গে এমন ভাষায় কথা বলেন, যা আশপাশের লোকজনের জন্য অত্যন্ত বিরক্তিকর ও অগ্রহণযোগ্য। এতে করে আশেপাশের বাসিন্দারা স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না।

স্থানীয়রা একাধিকবার বাড়ির মালিক আব্দুল জব্বার ও তার স্ত্রী মমতাজ বেগমকে বিষয়টি অবহিত করে সমস্যার সমাধানের অনুরোধ জানিয়েছেন। তবে অভিযোগ রয়েছে, তারা এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেননি; বরং উল্টো ওই ভাড়াটিয়াকে উস্কানি দিচ্ছেন।

এব্যাপারে বাড়িওলাদের বক্তব্য নেয়ার জন্য একাধিক বার চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ১৫৬ এবং তারিখ ২ মে ২০২৬।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *