বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

Headline :
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন রামেবি এর ৮ হাজার গাছ কাগজে থাকলেও বাস্তবে উধাও এর অভিযোগ  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু রাজধানীর চকবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পলিথিন কারখানাকে জরিমানা সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার ৫৯১ আইন লঙ্ঘনকারী গ্রেপ্তার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি 

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ১৮৩টি মোবাইল ফোন উদ্ধারসহ চক্রের দুইজন গ্রেফতার 

Reporter Name / ২৬৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

আরিফুজ্জামান সাগর:

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন মডেলের ১৮৩টি মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন চোরাচালান চক্রের দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।গ্রেফতারকৃতদের নাম-খন্দকার তাওহিদ হাসান তুহিন ও মোঃ রাজন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৮:৫৫ ঘটিকায় শাহআলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

ডিবি সূত্রে জানা যায়, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ব্যক্তি শাহআলী থানা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন মডেলের মোবাইল ফোন বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে এবং তুহিন ও রাজনকে গ্রেফতার করে ডিবি পুলিশের টিম। এ সময় তাদের হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের ১৮৩টি মোবাইল ফোন ও একটি ক্যাশ মেমো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহআলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলফোন চোরাচালানের মাধ্যমে দেশে এনে বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
———–
আরিফুজ্জামান (সাগর)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *