বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

পীরগাছায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ১৭২ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

পীরগাছায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আতিকুর রহমান পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারাবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের রাধাকৃষ্ণ গ্রামের জনৈক মঞ্জু মিয়ার বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ওই ইউনিয়নের বানসর্দার গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম রাজা (৩০) ও প্রতাব জয়সেন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রফিকুল ইসলাম কফিল (২৯)।পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর জেলা গোয়েন্দা শাখার এসআই ভূষণ চন্দ্র বর্মনের নেতৃত্বে এ, এস, আই ইলিয়াস নুরী,ফিরোজ কামাল,কনস্টেবল, জাহাঙ্গীর আলম,রুবেল হোসেন, রাকিব আহসান,সিদ্দিকুর, আহসান হাবিব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অন্নদানগর বাজার হতে কেহেরমান বাজারের দিকে ৩ ব্যক্তি গাঁজাসহ মোটর সাইকেলযোগে যাচ্ছেন। এ সংবাদ পেয়ে গোয়েন্দা টিম রাধাকৃষ্ণ গ্রামের জনৈক মঞ্জু মিয়ার বাড়ির সামনের সামনের সড়কে কৌশলে অবস্থান নেয়। অভিযুক্তরা ওই স্থানে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল রেখে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ৩ জনের মধ্যে ২ জনকে ধরতে পারলেও অপর ১ জন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ মোটরসাইকেলের হুকে থাকা শপিং ব্যাগ থেকে ১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গাঁজা বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে পুলিশ জব্দ তালিকা তৈরি করে ধৃত ওই দুইজনসহ পলাতক আসামী পঞ্চানন গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ফারুক হোসেন মিন্টুর (৩৮) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করে।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের রোববার সকালে আদালতে প্রেরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *