বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

কদমতলীতে সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়ি ও দোকান দখলের অভিযোগ,নারীকে মারধর

Reporter Name / ৫২৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Oplus_131072

স্টাফ রিপোর্টার:

ঢাকা মহানগরের কদমতলী থানা এলাকার মুরাদপুর মাদ্রাসা রোডে এক নারী ও তাঁর পরিবারের বসতবাড়ি ও দোকান দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই বাড়ি দখল করেন ওহিদুর রহমান ওরফে রানা।

ভুক্তভোগী রানু আক্তার জানান, কদমতলীর মুরাদপুর মাদ্রাসা রোডের ১৬ নম্বর বাড়িতে তাঁর দীর্ঘদিনের বসতবাড়ি ও মালিকানাধীন দোকান জোরপূর্বক দখল করতে আসে প্রায় ৮–১০ জনের একটি দল। এ সময় তাঁদের নেতৃত্বে ছিলেন, মো.ওহিদুর রহমান (রানা), পিতা: আব্দুর রহমান,ইউনুস কাজী, পিতা: শিরু কাজী,সাব্বির কাজী,সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ,কদমতলী থানা।
পিতা: ইউনুস কাজী,সাকিব কাজী, পিতা: ইউনুস কাজী, শাহ্ শাফী,পিতা শাহ্ শেরআলী সিরাজী ও তাঁদের সঙ্গে পরিচয় অজ্ঞাত আরও বেশ কয়েকজন।

ভুক্তভোগী রানু আক্তারের অভিযোগ, দখলচেষ্টার সময় তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রানু আক্তার জানান, দখল নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে বিরোধ চলছিল। সাম্প্রতিক এই হামলার পর তিনি ও তাঁর পরিবার তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটি নিয়ে কদমতলী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, এলাকাটিতে দীর্ঘদিন ধরে জমি–সম্পত্তি নিয়ে উত্তেজনা ও বিভিন্ন বিরোধ রয়েছে। দখলচেষ্টা ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার নিয়ে নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
এবিষয় জানতে অভিযুক্ত ওহিদুর রহমান (রানা)কে মুটোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।

ভুক্তভুগী রানু আক্তার বাদী হয়ে,কদমতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *