শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

Headline :
সৌদিতে চাকরির প্রলোভন, শেষে নির্যাতন,আমতলীতে আদালতে মামলা আগুন নিয়ন্ত্রণে ডিজিটাল প্রশিক্ষণ দিচ্ছেন পোস্তগোলা ফায়ার সার্ভিস ঈগল বক্স এলাকায় যানজট নিরসনে সক্রিয় ট্রাফিক ইন্সপেক্টর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন, অভিভাবকদের উদ্বেগ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী গ্রেফতার গুমের মামলায় ট্রাইব্যুনালে রিফাত নিলয় বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সৌদি প্রবাসীকে হত্যা করে ৮ টুকরা,প্রেমিকা হাসনা গ্রেফতার পল্লবীতে শিশু রামিসার মৃত্যুতে শোকের ছায়া যাত্রাবাড়ীতে ২০ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

ইউনিফর্ম পরিবর্তন নিয়ে নানা প্রতিক্রিয়া, তবুও দায়িত্বে অটল পুলিশ সদস্যরা

Reporter Name / ৩৩১ Time View
Update Time : শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Oplus_131072

পুলিশের ইউনিফর্ম পরিবর্তন সমালোচনা–প্রশংসার মাঝেও দায়িত্বপরায়ণতার বার্তা

নিজস্ব প্রতিবেদন :

পুলিশের ইউনিফর্মের রঙ পরিবর্তনকে কেন্দ্র করে সমাজে নানা মতামত দেখা গেছে। কেউ পরিবর্তনটিকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কারো দৃষ্টিতে এটি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ মতবিরোধকে স্বাভাবিক হিসেবেই দেখছেন দায়িত্বশীল সদস্যরা।

মতবিরোধ স্বাভাবিক,এমনটাই বলছেন এক পুলিশ সদস্য ওসি সাইফুল ইসলাম তিনি বলেন, মানুষ তো মানুষই,সৃষ্টিকর্তার সৃষ্টি। তাই সবার চিন্তা, পছন্দ-অপছন্দ এক হবে না, এটিই স্বাভাবিক। কেউ নেতিবাচকভাবে দেখলেও আমি তা ইতিবাচক দৃষ্টিতেই দেখি।

তিনি জানান, পুলিশ সদস্যদের ব্যক্তিগত জীবন অনেক সময় ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। পরিবারের কাছাকাছি থাকলেও নিয়মিত বাসায় যেতে বা যোগাযোগ করতে না পারার কারণে অনেকের পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হন।
তার ভাষায়, আমাদের পরিবারই যখন কষ্টে থাকে, আপনারাও যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আমরা দুকূলই হারাবো। তাই আমাদের পরিস্থিতিকে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।

আমরা পলিসি মেকার নই,সরকারি নীতির মধ্যেই কাজ করতে হয়।

ইউনিফর্মের রঙ পরিবর্তন নিয়ে কর্মপরিবেশ বা মনোভাব বদলে যাওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। সরকার যে নীতি ও সুযোগ-সুবিধা দেয় আমরা তার মধ্যেই কাজ করি। পোশাকের রঙ যাই হোক, কাজ যেন উত্তম হয় সেটাই আসল।

ওসি সাইফুল ইসলাম তিনি আরও বলেন, কোনো ব্যক্তির ভুলের দায় পুরো বাহিনীর ওপর চাপানো উচিত নয়। প্রত্যেকে নিজের অবস্থান থেকে ভালো কাজ করলে দেশও এগিয়ে যাবে।

নিরাপত্তা বাহিনীর প্রতি জনসমর্থন কামনা,তিনি সর্বশেষ দেশবাসীর কাছে সহযোগিতা, ধৈর্য ও সমর্থন চান।
তার প্রার্থনা আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজের তৌফিক দান করুন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *