বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

Headline :
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু রাজধানীর চকবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পলিথিন কারখানাকে জরিমানা সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার ৫৯১ আইন লঙ্ঘনকারী গ্রেপ্তার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ

Reporter Name / ১১৭ Time View
Update Time : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা (ছোনাউঠা) গ্রামের হিন্দুপাড়ার মুকুন্দ বাইনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে আমতলী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫৫ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সুরতহাল রিপোর্ট শেষে বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন,নিহত নারীকে এলাকার কেউ চিনতে পারেনি। তিনি কীভাবে এখানে এসেছেন, সেটিও জানা যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *