বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

আগুন নিয়ন্ত্রণে ডিজিটাল প্রশিক্ষণ দিচ্ছেন পোস্তগোলা ফায়ার সার্ভিস

Reporter Name / ২৩৭ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

আগুন নিয়ন্ত্রণে ডিজিটাল প্রশিক্ষণ দিচ্ছেন পোস্তগোলা ফায়ার সার্ভিস

হৃদয় ইসলাম :

রাজধানীর পোস্তগোলা এলাকায় সাধারণ মানুষের মাঝে আধুনিক অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতা বাড়াতে ডিজিটাল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন পোস্তগোলা ফায়ার সার্ভিসের ফায়ার ইনচার্জ মাজেদুর কবির।

সম্প্রতি আয়োজিত এ প্রশিক্ষণে আগুন লাগার পর নিরাপদ দূরত্ব বজায় রেখে কীভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের নিয়ম, জরুরি মুহূর্তে করণীয় এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কৌশল তুলে ধরা হয়।

মাজেদুর কবির জানান, আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সাধারণ মানুষকে সচেতন করা গেলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
তিনি সবাইকে ফায়ার সেফটি বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রশিক্ষণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *