মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

Headline :
যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

স্থিতাবস্থা জারির পরও জমিতে নির্মাণকাজের অভিযোগ

Reporter Name / ১৬৩ Time View
Update Time : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

স্থিতাবস্থা জারির পরও জমিতে নির্মাণকাজের অভিযোগ

দেবাশীষ মজুমদার :

আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখল ও সেখানে নির্মাণকাজ চালানোর অভিযোগ করেছেন মাহবুব হোসেন। একই সঙ্গে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ের তৃতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন মাহবুব হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর রোকেয়া বেগমের কাছ থেকে তিনি ও তার ভাই মাহাবুব জামাল ৪৪৫৫ অযুতাংশ জমি ক্রয় করেন। ক্রয়ের পর থেকে তারা ওই জমি ভোগদখল করে আসছেন। জমিটির নামজারি, নামখারিজ, জমাভাগ ও ভূমি উন্নয়ন করসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।
মাহবুব হোসেনের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাহাত হাসান ওই জমি দখলের চেষ্টা করেন। বিষয়টি নিয়ে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা নং-৯/২০২৬ করেন। ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় দায়ের করা মামলায় আদালতের নির্দেশে তদন্ত হয়। তদন্ত প্রতিবেদনে জমিটি তার দখলে থাকার বিষয়টি উঠে আসে বলে দাবি করেন তিনি। পরে আদালত ওই জমির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
তবে মাহবুবের অভিযোগ, আদালতের ওই নির্দেশের পরও গত ১২ জুন রাহাত হাসান, মো. ইমতিয়াজ আহমেদ, হেদায়েত খান ওরফে টুলু এবং মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জমিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা করেন এবং নির্মাণকাজ শুরু করেন। এ সময় তাকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার বিষয়ে উত্তর খান থানাকে অবহিত করার পাশাপাশি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা নং-১৩৬/২০২৬ দায়ের করেছেন বলে জানান মাহবুব হোসেন। তার দাবি, মামলাটি ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ ধারায় করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মাহবুব হোসেন বলেন, আদালতের স্থিতাবস্থা বহাল থাকা অবস্থায়ও প্রতিপক্ষ জমিতে দখল ও নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।
এ অবস্থায় জমি সংক্রান্ত অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া, আদালতের নির্দেশনা কার্যকর করা এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *