বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন

Headline :
দুর্গম সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৭০০ জন রমনায় অবৈধ পলিথিন জব্দ, মামলার প্রক্রিয়া চলছে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় কথিত অপহরণকারী ও সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ বেরাইদ মোড়লপাড়ায় ওএমএস কার্যক্রম পরিদর্শন,খাদ্য অধিদপ্তরের তদারকি জোরদার জুরাইনে র‍্যাব-১০ এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব-১০ এর অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ বৃষ্টি উপেক্ষা করে ওএমএস কার্যক্রম পরিদর্শনে এআরও ডি-৭ এর আনোয়ার ৭১ বাংলা বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গেন্দি ইয়াবাসহ গ্রেফতার মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব

সৌদিতে চাকরির প্রলোভন, শেষে নির্যাতন,আমতলীতে আদালতে মামলা

Reporter Name / ১৫২ Time View
Update Time : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন

সৌদিতে চাকরির প্রলোভন, শেষে নির্যাতন,আমতলীতে আদালতে মামলা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

সৌদি আরবে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া ও বিদেশে নিয়ে নির্যাতনের অভিযোগে আমতলীতে আদালতে মামলা হয়েছে।

ভুক্তভোগী মো. রাসেল (২৮) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, আত্মীয়তার সুযোগ নিয়ে অভিযুক্তরা রাসেলকে সৌদি আরবে ড্রাইভিং চাকরির আশ্বাস দেন। পরে গত মার্চে সৌদিতে পাঠিয়ে তাকে মরুভূমিতে ভেড়া রাখার কাজে বাধ্য করা হয় এবং শারীরিক-মানসিক নির্যাতন চালানো হয়। এছাড়া মুক্তির কথা বলে পরিবারের কাছ থেকে আরও ৭০ হাজার টাকা আদায় করা হয়।

দীর্ঘ নির্যাতনের পর গত ১৩ মে রাসেল দেশে ফেরেন। দেশে ফিরে টাকা ফেরত চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
মামলায় অভিযুক্তরা হলেন—মো. সোবাহান হাওলাদার, মো. সাদ্দাম হাওলাদার ও মোছা. সালমা বেগম। তারা সবাই আমতলী পৌরসভার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *