বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সীমান্তে ০১ জনসহ ২১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ 

Reporter Name / ২২৭ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সীমান্তে ০১ জনসহ ২১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় যে, অদ্য ০৩ জানুয়ারি ২০২৫ তারিখ ভোলাহাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ২০০ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের হাউজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল ০১ জন আসামী মোঃ নাজমুল হোসেন নাজিম (২৩), পিতা-মোঃ হাবিবুর রহমান, গ্রাম-আলালপুর, পোষ্ট-ফুটানি বাজার, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ২১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি মোটরসাইকেল (SUZUKI GIXXER 150cc) এবং ০১ টি ব্যবহৃত বাটন মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়। মালামালসহ আটককৃত ব্যক্তিকে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *