মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

Headline :
বরিশালের হিজলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সংসদে দৃঢ়তা, জনপদে আস্থা নেতৃত্বে আলাদা উচ্চতায় ব্যারিস্টার কায়সার কামাল জমির মাটি কাটা বন্ধে অভিযান ডেকু জব্দ শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই

সিরাজদিখান নির্বাচনী প্রচারে নাহিদের জনতার ঢল

Reporter Name / ৩১০ Time View
Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সিরাজদিখান নির্বাচনী প্রচারে নাহিদের জনতার ঢল

হৃদয় ইসলাম :

প্রচারণার একদম শেষ মুহুর্তে এসে প্রার্থীসহ কর্মী সমর্থকরা ভোটারদের নজর কাড়তে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে কেউ কেউ বিভিন্ন কৌশল অবলম্বন করছেন।
এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান ও সিরাজদিখান আওয়ামী যুবলীগের আহব্বায়ক মঈনুল হাসান নাহিদ তাঁর নির্বাচনি প্রতীক মটর সাইকেল এর পক্ষে জনগণের রায় বাড়াতে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনি প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।

গতকাল শনিবার (২৫ মে) বিকালে কেয়াইন কুচিয়ামোড়া কলেজ গেইট মাঠ হতে এক নির্বাচনী মিছিল বের হয়ে ইসলামপুর গাবরপাড়া স্থাপিত তাঁর নির্বাচনি প্রচারণা কেন্দ্রে অগণিত ভোটার, কর্মী-সমর্থক, দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
মঈনুল হাসান নাহিদ বলেন, আমি প্রথমেই বলবো, সিরাজদিখান উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে ও মডেল উপজেলা হিসেবে পরিচিতি পেতে যা যা করার দরকার সবাইকে সাথে নিয়ে তাই করবো ইনশাআল্লাহ।

আমি শুনামের সাথে উপজেলা ভাইচ চেয়ারম্যান এবং অস্থায়ী চেয়ারম্যানের  দায়িত্ব পালন করেছি। প্রতিদ্বন্দী সকল চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সেরা ও সময়োপযোগি প্রার্থী। জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমি সবার আগে সিরাজদিখানকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর।
দুর্নিতী প্রতিরোধে থাকবো আপোষহীন। আমি যেহেতু দুর্নীতির সাথে সম্পৃক্তনই, সেহেতু কোন প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

তাই সার্বিক উন্নয়নসহ স্মার্ট সিরাজদিখান গড়ার প্রত্যয়ে আমাকে মটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আপনারা এর আগে আমাকে সল্প সময়ের জন্য আপনাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন। তখন আমার কাজের স্বীকৃত স্বরূপ আমার কাজের স্বচ্ছতার স্বাক্ষর রেখেছি এই প্রাপ্তি আপনাদের। আশাকরি আমার সততা ও উন্নয়ন মূলক কাজের বিবেচনায় আগামী ২৯ মে বুধবার আপনাদের পবিত্র ভোট খানা মটর সাইকেল প্রতীক দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন,কেয়াইন ইউনিয়ন পরিষ চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলী,রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ ,বাসাইল ইউনিয়ন চেয়ারম্যান  সাইফুল ইসলাম,সৈকত মাহমুদ সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি কেয়াইন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অসিত দাস, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য মাসুদ লস্কর,সিরাজদিখান উপজেলা ,যুবলীগ  ,সিরাজদিখান উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি শাখাওয়াৎ হোসেন সৈকত, মো: রুবেল খান সাবেক ছাত্রনেতা সিরাজদিখান উপজেলা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *