মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

Headline :
৫ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, কুমিল্লায় পুলিশের অভিযান বাবুবাজারে আবাসিক হোটেলে গভীর রাতে সংঘর্ষ,আহত ১ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালের হিজলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সংসদে দৃঢ়তা, জনপদে আস্থা নেতৃত্বে আলাদা উচ্চতায় ব্যারিস্টার কায়সার কামাল জমির মাটি কাটা বন্ধে অভিযান ডেকু জব্দ শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট

শ্রীবরদীতে অবৈধ করাত কল বন্ধে উচ্ছেদ অভিযান

Reporter Name / ৪৮৪ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শ্রীবরদীতে অবৈধ করাত কল বন্ধে উচ্ছেদ অভিযান

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শ্রীবরদীতে অবৈধ করাত কল বন্ধে উচ্ছেদ অভিযান, ৪ করাত কলের যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দবন নীতিমালা অমান্য করে সংরক্ষিত বনভূমি হতে ১০ কিলোমিটারএলাকায় মধ্যে করাত কল স্থাপন করে দীর্ঘদিন যাবত অবৈধভাবে করাত কল পরিচালনা করার অভিযোগে ৪ টি করাত কলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।২৭ শে জানুয়ারি সোমবার সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি ফরেস্ট রেঞ্জের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।শ্রীবরদী উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নাহিদুল হক অবৈধ করাত কল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।এসময় শ্রীবরদী উপজেলার ভটপুর এলাকার আনিছ মিয়া, শালমারা এলাকার মানিক মিয়া, রানীশিমুল এলাকার নাজমুল ও তপন মিয়ার মালিকানাধীন চারটি অবৈধ করাত কল উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে করাত কলের বিভিন্ন যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ করা হয়।

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের রেন্জ কর্মকর্তা মো সুমন মিয়া জানান,বালিজুরী রেঞ্জাধীন সংরক্ষিত বনভূমি হতে ১০ কিমি এর মধ্যে অবস্থিত চারটি অবৈধ করাতকাল উচ্ছেদ করা হয়েছে।তাদেরকে বারবার সতর্ক করা হলেও তারা বন বিভাগের নির্দেশ অমান্য করে অবৈধভাবে করাত কল পরিচালনা করে আসছিল।অবৈধ করাত কলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।তাদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে ৪ টি পৃথক নিয়মিত মামলা দায়ের করা হবে।এসময় রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জার আব্দুল করিম, মালাকোচা ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুর রউফ, কর্ণজোড়া ফরেস্ট বিট কর্মকর্তা রাকিব,তাওয়াকোচা বিট কর্মকর্তা ইফাত হোসেন,শ্রীবরদী থানার এএসআই সেলিম মিয়া সহ শ্রীবরদী থানা পুলিশ ও বন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *