মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

Headline :
৫ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, কুমিল্লায় পুলিশের অভিযান বাবুবাজারে আবাসিক হোটেলে গভীর রাতে সংঘর্ষ,আহত ১ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালের হিজলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সংসদে দৃঢ়তা, জনপদে আস্থা নেতৃত্বে আলাদা উচ্চতায় ব্যারিস্টার কায়সার কামাল জমির মাটি কাটা বন্ধে অভিযান ডেকু জব্দ শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট

শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মুক্তিজোট

Reporter Name / ৩৬২ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মুক্তিজোট

হৃদয় ইসলাম :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ সহ বিশ্বের সমগ্র বাংলা ভাষাভাষী সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল।

১০ অক্টোবর মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি’র সদস্য (দপ্তর) উত্তম কুমার ঘোষ স্বাক্ষরিত বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁরা বলেন বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী ওসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা। এ উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করবে সে প্রত্যাশা ও প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা–দারিদ্রমুক্ত ও সুখী সমৃদ্ধ বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *