বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

Headline :
দুর্গম সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৭০০ জন রমনায় অবৈধ পলিথিন জব্দ, মামলার প্রক্রিয়া চলছে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় কথিত অপহরণকারী ও সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ বেরাইদ মোড়লপাড়ায় ওএমএস কার্যক্রম পরিদর্শন,খাদ্য অধিদপ্তরের তদারকি জোরদার জুরাইনে র‍্যাব-১০ এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব-১০ এর অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ বৃষ্টি উপেক্ষা করে ওএমএস কার্যক্রম পরিদর্শনে এআরও ডি-৭ এর আনোয়ার ৭১ বাংলা বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গেন্দি ইয়াবাসহ গ্রেফতার মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব

যৌথবাহিনীর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩জন গ্রেপ্তার

Reporter Name / ২৩০ Time View
Update Time : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

 

যৌথবাহিনীর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩জন গ্রেপ্তার

ফারুক মাহমুদ, চুনারঘাট (হবিগঞ্জ) থেকে :

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আসোড়াইল গ্রামের হাজী ছুন্নু মিয়ার ছেলে রুকু মিয়া (৩৬), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকার শুকুর আলীর ছেলে মো: শাহিন মিয়া (৩৫) ও দুধপাতিল এলাকার ওমর আলীর ছেলে মো: রাজন মিয়া (২০)। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনী পক্ষ থেকে আটককৃদেরকে চুনারুঘাট থানায় হস্তাস্তর করা হয়। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সাইদুল ইসলাম সোর্সের তথ্যে ক্যাপ্টেন তাজওয়ার আমিনের নেতৃত্বে ওসি নুর আলম সহ চুনারুঘাট থানা পুলিশ নিয়ে উপজেলার চন্ডিছড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। এ অভিযানে রুকু মিয়া ও শাহিন মিয়াকে ১৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে চুনারুঘাট থানার ওসি নুর আলমের নেতৃত্বে আইতন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় উপজেলার দুধপাতিল এলাকার ওমর আলীর ছেলে মো: রাজন মিয়াকে (২০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে। চুনারুঘাট থানার ওসি নুর আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তারই অংশ হিসেবে যৌথ বাহিনীর সহযোগিতায় চন্ডিছড়া ও আইতন এলাকায় অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *