মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

Headline :
রমনায় অবৈধ পলিথিন জব্দ, মামলার প্রক্রিয়া চলছে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় কথিত অপহরণকারী ও সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ বেরাইদ মোড়লপাড়ায় ওএমএস কার্যক্রম পরিদর্শন,খাদ্য অধিদপ্তরের তদারকি জোরদার জুরাইনে র‍্যাব-১০ এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব-১০ এর অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ বৃষ্টি উপেক্ষা করে ওএমএস কার্যক্রম পরিদর্শনে এআরও ডি-৭ এর আনোয়ার ৭১ বাংলা বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গেন্দি ইয়াবাসহ গ্রেফতার মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব বীরগঞ্জে কৃষকরা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন

বৃষ্টি উপেক্ষা করে ওএমএস কার্যক্রম পরিদর্শনে এআরও ডি-৭ এর আনোয়ার

Reporter Name / ১৬ Time View
Update Time : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

বৃষ্টি উপেক্ষা করে ওএমএস কার্যক্রম পরিদর্শনে এআরও ডি-৭ এর আনোয়ার

হৃদয় ইসলাম :

ঢাকা মহানগর রেশনিং ওপেন মার্কেট সেল (ওএমএস)-এর সরকারি চাল ও আটা বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করছেন পরিদর্শক এআরও ডি-৭ এর আনোয়ার।

সম্প্রতি প্রবল বৃষ্টির মধ্যেও তাকে বিভিন্ন ওএমএস বিক্রয় কেন্দ্রে উপস্থিত থেকে সরকারি চাল ও আটা নির্ধারিত মূল্যে এবং সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে দেখা যায়। তিনি বিক্রয় কার্যক্রম, ক্রেতাদের সারিবদ্ধতা, পণ্যের মজুত এবং নির্ধারিত নিয়ম মেনে বিতরণ হচ্ছে কিনা তা সরেজমিনে যাচাই করেন।

স্থানীয়রা জানান, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মাঠে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করায় সাধারণ মানুষের মধ্যে আস্থা বেড়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত পরিদর্শনের ফলে অনিয়ম কমবে এবং প্রকৃত উপকারভোগীরা সরকারি খাদ্য সহায়তার সুফল পাবেন।

সংশ্লিষ্টরা জানান, ওএমএস কর্মসূচির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে সরকারি খাদ্যপণ্য পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি ও তদারকি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *