শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

Headline :
বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ শ্যামপুরে নুসাইবা অপটিকস থেকে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার,র‍্যাব-১০-এর অভিযান জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ

বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য

Reporter Name / ৮ Time View
Update Time : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

রনজিৎ সরকার রাজ,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে বিপর্ণা (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিপর্ণা ওই গ্রামের চৈতু রায়ের মেয়ে। পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঘটনার একদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয় বিপর্ণা। পরে বাড়ির অদূরে একটি ঝোপের ভেতর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
কিশোরীর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এ নিয়ে এলাকায় নানা আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ কেউ ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে আশঙ্কা করছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
খবর পেয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বীরগঞ্জ সার্কেলের এএসপি শাওন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি ও পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম ও এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *