মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

Headline :
৫ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, কুমিল্লায় পুলিশের অভিযান বাবুবাজারে আবাসিক হোটেলে গভীর রাতে সংঘর্ষ,আহত ১ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালের হিজলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সংসদে দৃঢ়তা, জনপদে আস্থা নেতৃত্বে আলাদা উচ্চতায় ব্যারিস্টার কায়সার কামাল জমির মাটি কাটা বন্ধে অভিযান ডেকু জব্দ শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট

ফতুল্লায় বকেয়া বিল আদায়,অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name / ৬৬১ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

ফতুল্লায় বকেয়া বিল আদায়,অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

 

নাজমুল হাসানঃ

নারায়ণগঞ্জে বেশ কিছু এলাকায় বকেয়া বিল আদায়ে ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র জোনাল অফিসের কর্মকর্তারা। সোমবার ৩ জুন সকালে শুরু করা অভিযান চলে বিকেল পর্যন্ত।

তিতাস জানিয়েছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশিদ মোল্লাহ’র নির্দেশে জোবিঅ-ফতুল্লা অফিসের ব্যাবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান এর নেতৃত্বে এবং জোবিঅ-নারায়নগঞ্জের ব্যাবস্থাপক প্রকৌশলী ইমরানের সহযোগিতায় এই অভিযান পরিচালনা হয়।

অভিযানে ৪কোটি টাকা বকেয়া বিলের অভিযোগে ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকার ১,৬০০ জন গ্রাহকের মধ্য ১৩৫ জন গ্রাহকের ১ লক্ষ টাকার অধিক বকেয়া রয়েছে।এছাড়াও উক্ত এলাকার আবাসিক গ্রাহকদের নিকট প্রায় ৪,০০,০০,০০০c/- (চার কোটি) টাকা গ্যাস বিল বকেয়া রয়েছে ।অধিকাংশ গ্রাহকের অনুমোদনের চেয়ে অতিরিক্ত চুলা রয়েছে।বকেয়া গ্যাস বিল পরিশোধের জন্য ২ দিন মাইকিং করা সহ জুম্মার নামাযে মসজিদে গ্যাস বিল পরিশোর জন্য বয়ান করানো হয়। পাশাপাশি এনায়েতনগর ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যানকেও বকেয়া গ্যাস বিল পরিশোধ করা না হলে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে মর্মে পত্র মারফত অবহিত করা হয়। এরপরেও গ্রাহক গ্যাস বিল পরিশোধ না করায় গত সোমবার ৩ জুন উক্ত এলাকার অন্তর্ভুক্ত টাগারপাড়, গাবতলী, ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় বকেয়া গ্যাস বিল আদায়ের উদ্দেশ্যে সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। অভিযানের সময় এলাকার লোকজন উত্তেজিত হয়ে তিতাস গ্যাসের লোকজনের উপর চড়াও হয় এবং ৩ জন কর্মচারী আহত হন। এলাকার লোকজন কর্তৃক বিচ্ছিন্নকৃত মালামালও ছিনিয়ে নেয়া হয়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করে তিতাস। তিতাস গ্যাসের পক্ষ থেকে উক্ত এলাকার ২ টি উৎসমুখ বন্ধ করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *