মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

Headline :
ভয়াবহ আকভানের তান্ডবে লন্ডভন্ড উড়িষ্যার উপকূলীয় এলাকা ও পশ্চিম বাংলার বহু জেলা সরকারি পানির বিল ফাঁকি দিতে ওয়াসার তিনটি অবৈধ সংযোগ রাজা মিয়ার বাড়ী পিজি হাসপাতালে চ্যানেল এসের সাংবাদিক সোহেল রানা শুভর ওপর হামলা নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে মনির হোসেন গ্রেপ্তার ফরিদপুরের সালথায় এসআরবির অভিযান, ৪৮০ বোতল মাদক সিরাপসহ গ্রেপ্তার ২ যাত্রাবাড়ীতে এসআরবি-১০-এর অভিযান, ৪ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কদমতলীতে ভেজাল আইসক্রিম ও পানির কারখানায় অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী  রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন

নব নির্বাচিত বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান শিমুর শপথ গ্রহণ

Reporter Name / ৫৩৪ Time View
Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

 

মোঃ খাইরুজ্জামান সজিব বিশেষ প্রতিনিধি ঢাকা

প্রথম বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন শিমু। আজ বিকাল -৩ টায় খুলনা বিভাগীর কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ এর কার্যালয় এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রথম বারের মত বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন শিমু প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং বটিয়াঘাটা উপজেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন বটিঘাটার মানুষ আমাকে ভালবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। আমি যেভাবে বটিয়াঘাটা উপজেলা বাসীর পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করবো। এই জয় আমার একার নয়, এই বটিয়াঘাটা উপজেলা বাসীর। জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বলেন, দেশের উন্নয়নও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই একসাথে কাজ করলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব। গত ১৫ বছরে দেশের আর্থ- সামাজিক অবস্থার অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে।
মানুষের জীবন যাত্রার মান বেড়েছে, কিন্ত সমাজের অসংগতি এখনো দূর হয়নি। তাই জনপ্রতিনিধিগণকে সমাজের অনিয়ম,দুর্নীতি, মাদক,বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানোর জন্য তিনি জনপ্রতিনিধিগণের প্রতি এ আহবান জানান।
এসময় নব নির্বাচিত বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান এর সাথে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন পরিষদের সাবেক বার,বার নির্বাচিত সফল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল গফুর মোল্যা, বিশিষ্ট রাজনীতিবিদও সমাজ সেবক মঈন জমাদ্দার ৩নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হালদার,বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম অপু, বাংলাদেশ ছাত্রলীগ ডুমুরিয়া ডিগ্রি কলেজ শাখার সাবেক সহ- সভাপতি খুলনা জেলা যুবলীগ নেতা শেখ জিয়াউর রহমান (জিয়া) ইউপি সদস্য- অশোক মন্ডল, সানতনু মন্ডল, মুন্মাফ বিশ্বাস,সাবেক ইউপি সদস্য বিএম মাসুদ রানা,১নং জলমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বার,বার নির্বাচিত সফল ইউপি সদস্যও আওয়ামী লীগ নেতা দেবব্রত মল্লিক দেবু, চয়ন মন্ডল সহ আরো অনেকে প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *