বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে দেবীনগরে মানববন্ধন

Reporter Name / ২৭১ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে দেবীনগরে মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়ন ধুলাউড়ির হাটে উপসচিব শওকত আলীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৬ তারিখ বিকাল ৪ টায় রাজধানীর চকবাজারে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) উপসচিব শওকত আলী। একজন সৎ এবং নিরহংকার বিনয়ী মানুষ হিসাব দীর্ঘদিন তানোর উপজেলার ইউএনও হিসেবে অনেক ভালো কাজের সুনাম কুড়িয়েছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম শাহেদুল আলম বিশ্বাস পলাশ, দেবীনগর ডিয়ার উচ্চ বিদ্যালয় এর অধ্যক্ষ জনার রুহল আমিন, দেবীনগর দ্বিমুখে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, দেবীনগর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব আব্দুল জব্বার, দেবীনগর আল মাদ্রাসা তুস সালাফিয়ার প্রিন্সিপাল জনাব শফিকুল ইসলাম, সমাজসেবক মাইনুল ইসলাম, জহুরুল ইসলাম,আরব আলী, নূর মোহাম্মদ এবং দেবীনগর ইউনিয়নের সকল শিক্ষক মন্ডলী ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।এলাকাবাসীর অভিযোগ তিনি একজন সৎ ও ন্যায় প্রাণ মানুষ হিসেবে বিসিএস ক্যাডারে ম্যাজিস্ট্র হিসাবে যোগদানের পর থেকে সুনাম ও দক্ষতার সাথে বিভিন্ন পর্যায়ে কাজের অগ্রগতি হিসাবে উপসচিব পদে উন্নতি হয়েছেন, ২৬ তারিখ রবিবার বিকালে চকবাজারে নিষিদ্ধ পলিথিন অভিযান শেষে ফেরার পথে দুর্বৃত্তদের হামলা শিকার হন,এবং প্রাণ নাসের চেষ্টা করেন, এসময় গাড়ি ভাঙচুরসহ গুরুতর আহত হন। মানববন্ধনে বক্তারা দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *