রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

Headline :
অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন দোয়া মাহফিল অনুষ্ঠিত নবজাতকের সুস্বাস্থ্য, মরহুমের রূহের মাগফিরাত ও সাংবাদিকদের কল্যাণ কামনা পৃথক অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার  ওএমএস কার্যক্রম পরিদর্শনে স্বচ্ছ বিতরণে সরেজমিনে নজরদারি কেরানীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১ দুর্গম সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৭০০ জন

ডেমরায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name / ৬২৪ Time View
Update Time : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Oplus_131072

ডেমরায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নকল ঘি ধ্বংস, দুই লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা

ডেমরা প্রতিনিধি :

রাজধানীর ডেমরা এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল ও নিম্নমানের খাদ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুটি কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি ২০২৫) র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে র‌্যাব-১০ এর সহায়তায় ডেমরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া উৎপাদিত, মেয়াদোত্তীর্ণ ও নকল খাদ্যসামগ্রী বিক্রির প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত নামবিহীন একটি কারখানাকে নকল ঘি উৎপাদন এবং অবৈধভাবে বিএসটিআইয়ের সিল ব্যবহারের দায়ে ২ লাখ টাকা জরিমানা করে। এ সময় কারখানা থেকে ২৫৬ কেজি নকল ঘি জব্দ করে তা ধ্বংস করা হয়।
এ ছাড়া লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ব্যতীত পণ্য বাজারজাত করার অভিযোগে ‘শাওন কনজুমার প্রোডাক্টস’-এর একটি কারখানা সিলগালা করা হয়। প্রতিষ্ঠানটির উৎপাদিত লাইসেন্সবিহীন ও অনুমোদনহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
র‌্যাব জানায়, জনস্বার্থ রক্ষায় ভেজাল ও নিম্নমানের খাদ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। এ ধরনের অপরাধে জিরো টলারেন্স নীতির আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় র‌্যাব নিয়মিত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *