মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

জুরাইনে র‍্যাব-১০ এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৮৮ Time View
Update Time : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Oplus_131072

জুরাইনে র‌্যাব-১০ এর অভিযান: ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭২ হাজার ৭০০ টাকা মূল্যমানের ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
র‌্যাব-১০ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে র‌্যাব-১০ এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জুরাইন বাগানবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মো. জাবেদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মহিষলখোলা গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে র‌্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, গ্রেফতারকৃত জাবেদ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর জুরাইনসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য, জব্দ আলামত এবং গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র‌্যাব-১০ জানিয়েছে, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ‘জিরো টলারেন্স’ নীতিতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *