মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

Headline :
নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে মনির হোসেন গ্রেপ্তার ফরিদপুরের সালথায় এসআরবির অভিযান, ৪৮০ বোতল মাদক সিরাপসহ গ্রেপ্তার ২ যাত্রাবাড়ীতে এসআরবি-১০-এর অভিযান, ৪ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কদমতলীতে ভেজাল আইসক্রিম ও পানির কারখানায় অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী  রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান

জয়পুরহাটে বিলের ঘাটে পর্যটন কেন্দ্রের উদ্বোধন

Reporter Name / ২৩১ Time View
Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

 

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদীর পাড়ে বিলের ঘাট-এ গড়ে তোলা সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র নিঃশব্দ -এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, ক্ষেতলাল উপজেলা পরিদর্শক (তদন্ত) এস এম কামাল হোসাইন, ক্ষেতলাল উপজেলারবিএনপি সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাবেক উপজেলা চেয়ারম্যান রওনকুল ইসলাম টিপু চৌধুরী এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রকৌশলী সাদমান আলিফ জয়।

জেলা প্রশাসক জানান, তুলশীগঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই এলাকাটি পর্যটনের জন্য সম্ভাবনাময়। পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে পর্যটন কেন্দ্রটির সার্বিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *