মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

Headline :
যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

চৌকা সীমান্তে বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মানে বিজিবি কর্তৃক বাঁধা প্রদান

Reporter Name / ৩৩৪ Time View
Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

গত ০৫ জানুয়ারি ২০২৫ তারিখ ০৪:৫০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থান যার জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২ কাঁটাতারের বেড়া নির্মানের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করলে চৌকা বিওপির টহল দল কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে অদ্য ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১১:০০ ঘটিকায় বিএসএফ কর্তৃক তারকাটা বেড়া দেওয়ার জন্য আবারও মাটি খনন কাজ শুরু করে। এ ব্যাপারে বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণ কাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে।

পরবর্তীতে ৫৯ বিজিবির অধিনায়ক এবং সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বিএসএফ এর স্টাফ অফিসারের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী বিএসএফ কর্তৃক তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখে।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *