মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

Headline :
যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

কেরানীগঞ্জে ৭৩০ পিস ইয়াবা ও ৬ ককটেলসহ দুইজন গ্রেপ্তার

Reporter Name / ১০১ Time View
Update Time : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ৭৩০ পিস ইয়াবা ও ৬ ককটেলসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ৭৩০ পিস ইয়াবা, ছয়টি ককটেল, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব-১০ জানায়, শনিবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব চড়াইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর কোম্পানির একটি আভিযানিক দল।
অভিযানে ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ছয়টি ককটেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৯ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আরিফ হোসেন (৩৫), পিতা-আ. বারেক, সাং-বিক্রমপুর উত্তর সালামত, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ এবং মো. মোবারক (১৯), পিতা-সিরাজ সিকদার, সাং-বিক্রমপুর কলিকাতা ভুট্টা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ।
র‌্যাবের দাবি, অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, পাঁচটি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের ৪ হাজার ২০০ টাকা নগদ উদ্ধার করা হয়।
র‌্যাব-১০ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ইয়াবা, ককটেল, অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।
র‌্যাব-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *