মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

Headline :
বরিশালের হিজলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সংসদে দৃঢ়তা, জনপদে আস্থা নেতৃত্বে আলাদা উচ্চতায় ব্যারিস্টার কায়সার কামাল জমির মাটি কাটা বন্ধে অভিযান ডেকু জব্দ শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই

কেরানীগঞ্জে খাস পুকুর সংস্কার প্রকল্প নিয়ে মতবিনিময় সভা

Reporter Name / ২৩১ Time View
Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Oplus_131072

 

হৃদয় ইসলাম  :

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নগর ও উপনগর এলাকায় পানি ধারণক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে ঢাকা মহানগর ও উপজেলা এলাকায় ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প গ্রহণ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ প্রকল্পের অগ্রগতি ও স্থানীয় অংশীজনের মতামত সংগ্রহের লক্ষ্যে আজ সকাল ১০টায় কেরানীগঞ্জের দাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা (সৈয়দ রিজওয়ানা হাসান)। তিনি বলেন,
পরিবেশ রক্ষায় সরকার একা সফল হতে পারবে না। পানিসম্পদ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এই ৪৪টি পুকুর সংস্কার প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা কমবে, ভূগর্ভস্থ পানির স্তর উন্নত হবে এবং পরিবেশ হবে আরও বাসযোগ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ড. ফারহিনা আহমেদ, সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
জনাব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ
সচিব ড. ফারহিনা আহমেদ বলেন,
ঢাকা ও আশেপাশের এলাকায় জলাশয়গুলোর দখল ও দূষণ প্রতিবছরই বাড়ছে। সরকার এ প্রকল্পের মাধ্যমে খাস পুকুরগুলো পুনঃখনন, ঘাট ও হাঁটাপথ নির্মাণ, সবুজায়ন, নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং পানি সংরক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন করবে। উপস্থিত ছিলেন,রিনাত ফৌজিয়া কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।

বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন,৪৪টি খাস পুকুর সংস্কার শুধু পরিবেশ নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হলে এই প্রকল্পের স্থায়িত্ব ও সফলতা নিশ্চিত করা সম্ভব।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন। তারা জলাশয় রক্ষা, পরিচ্ছন্নতা, যাতে পুকুরগুলো পুনরায় দখল বা ভরাট না হয়এ বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

মতবিনিময় শেষে প্রকল্প বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *