মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

Headline :
যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩

Reporter Name / ৯৪ Time View
Update Time : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২১ আগস্ট ২০২৬ তারিখে অফিসার ইনচার্জের নির্দেশে কোতয়ালী মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়নের শ্রীপুর এলাকায় শাহেদ নামে এক ব্যক্তির বাড়ির পশ্চিম পাশে বাউন্ডারির ভেতরের পরিত্যক্ত স্থান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. জাকির হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
অপর অভিযানে কু. শাসনগাছা এলাকার রেললাইনের পূর্ব পাশে নন্দু মুচির ঘরের সামনের গলি থেকে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. মিজানুর রহমান (৪৬) ও মো. রাসেল (৫৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে একই দিন কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আইনগত প্রক্রিয়ায় কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালতে সোপর্দ করা হলে আদালত একজনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, দুজনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, ছয়জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং একজনকে ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *