বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

Headline :
ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রি দায়ে ভ্রাম্যমান বিক্রেতাকে অর্থদণ্ড

Reporter Name / ২৫১ Time View
Update Time : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

কলাপাড়ায় অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রি দায়ে ভ্রাম্যমান বিক্রেতাকে অর্থদণ্ড

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হাসপাতাল সড়কে অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান ওষুধ বিক্রেতা মো.কাওসারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলায়।
রবিবার দুপুর একটার দিকে ব্যাটারি চালিত অটো রিক্সায় করে সাধারণ পথচারী ও বিভিন্ন ফার্মেসিতে অন্তত শতাধিক কোম্পানির অনুমোদিত ও অনুমোদন ছাড়া ঔষধ বিক্রির চেষ্টা করে সে। এ ঔষধের অনেকগুলো ঘরে তৈরি ও বিভিন্ন যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ ছাড়াও রয়েছে বিভিন্ন এন্টিবায়োটিক ও বিভিন্ন রোগের ঔষধ।
খবর পেয়ে পুলিশের সহায়তায় স্বাস্থ্য প্রশাসন ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ইয়াসিন সাদেকের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতে আটক ঔষধ বিক্রেতাকে হাজির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ খান লেনিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃনাল কান্তি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম ও এস আই মো.জহিরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক জনান, আটক কাওসার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া জব্দ করা অনুমোদনহীন ঔষধ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *