বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

Headline :
হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা

কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Reporter Name / ৬০০ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে রাধেয়া ইসলাম প্রিয়ামনি (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার(০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকার মমতা অটো রাইস মিল এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রিয়ামনি কলাপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ড বাদুরতলী এলাকার পলাশ হাওলাদারের মেয়ে। সে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতের চাচা মনির মিস্ত্রি জানান, শনিবার বিকেলে কলেজ রোডের জাকির স্যারের কাছে কোচিং ক্লাশ শেষে অটোরিক্সায় বাসায় ফিরছিল প্রিয়ামনি। এসময় অটোর চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। সহপাঠিরা অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আউয়াল তালুকদার বলেন, প্রিয়ামনি তার বাবার একমাত্র সন্তান। মেয়ের মৃত্যুর খবরে মা-বাবা সহ আত্নীয় এবং সহপাঠীদের মধ্যে শোকের মাতম চলছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানার আনা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *