মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

Headline :
যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার

Reporter Name / ১১৯ Time View
Update Time : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবিস্ফোরিত ককটেলসহ নাঈম খান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
সোমবার (১০ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে জুরাইনের হাবিবুল্লাহ সুপার মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পাঁচটি অবিস্ফোরিত ককটেলসহ নাঈম খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাঈমের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার জিরাইন এলাকায়। তার বাবার নাম মো. সেকেন্দার আলী খান।
পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উদ্ধার করা ককটেলগুলো ধ্বংস করেন। এ ঘটনায় জব্দ করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র‌্যাব-১০ জানিয়েছে, রাজধানীতে বিস্ফোরক, অস্ত্র, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *