বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

Headline :
কদমতলীতে ভেজাল আইসক্রিম ও পানির কারখানায় অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী  রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে শ্রীপুরে বিকাশের পরিবেশকের গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা লুট,গুলিবিদ্ধসহ আহত ৩ শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি

কদমতলীতে ভেজাল আইসক্রিম ও পানির কারখানায় অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা

Reporter Name / ১২ Time View
Update Time : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | ৭১ বাংলা বার্তা

রাজধানীর কদমতলী এলাকায় ভেজাল আইসক্রিম ও ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি আইসক্রিম কারখানা ও একটি ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

পাশাপাশি ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এসআরবির পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং এসআরবি-১০, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদার যৌথ নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী থানা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন-সংক্রান্ত অনিয়মের অভিযোগে তিনটি আইসক্রিম কারখানা সিলগালা করা হয়। এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদনবিহীন একটি ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়।
এসআরবি জানায়, প্রতিষ্ঠার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, জালিয়াতি, ভেজাল ওষুধ বিক্রি ও মজুত এবং নকল খাদ্যপণ্যসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করছে সংস্থাটি।
জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *