মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

Headline :
যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

কদমতলীতে জামায়াতে ইসলামী কর্তৃক ফ্রি সুন্নতে খাতনা অনুষ্ঠান

Reporter Name / ৮৯২ Time View
Update Time : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

এস এম হৃদয় ইসলাম :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কদমতলী উত্তর থানা (৬০ নং ওয়ার্ড) এর উদ্যোগে আজ এক ফ্রি সুন্নতে খাতনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার অসংখ্য অভিভাবক তাদের সন্তানদের নিয়ে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের এসিস্ট্যান্ট সেক্রেটারী, ঢাকা-০৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মোহাম্মদ কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী উত্তর থানার মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য, ৬০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জননেতা মাওলানা আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলী উত্তর থানা আমীর আব্দুর রহিম জীবন। এসময় আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য এস.এম. ওমর ফারুক, কাজী মিজানুর রহমান, দলিলুর রহমান দুলাল, ওয়ার্ড সভাপতি মুজাহিদুল ইসলাম প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ মানুষের কল্যাণে অত্যন্ত কার্যকর এবং ইসলামী সমাজ বিনির্মাণে সহায়ক। পাশাপাশি তারা এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *